শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন 

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় রৌমারীতে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে রৌমারীতে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। শনিবার (১৩ জুন) সকালে রৌমারী উপজেলা চত্বরে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাশেম,উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ

,উপসহকারী কৃষি কর্মকর্তা বাবুল আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অধিক পরিমাণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

পরিবেশ সুরক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়েছে উক্ত কর্মসূচীর মাধ্যমে।

উল্লেখ যে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে অগ্রাধিকারভিত্তিতে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেই সাথে বসতবাড়িতে সুপারি, আম, মেহগনি, শিলকড়ই, কদম, জাম, মহুয়া, বহেরা, অর্জুন, নিম, হরিতকি, কাঁঠাল ও চালতা প্রভৃতি বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।