ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন (ICF) গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করেছে। একটি নীতিনির্ভর, গবেষণাভিত্তিক এবং দূরদর্শী প্ল্যাটফর্ম হিসেবে, যার লক্ষ্য বাংলাদেশের নীতিনির্ধারণ, সুশাসন উদ্ভাবন এবং নাগরিক রূপান্তরে কার্যকর অবদান রাখা।
প্রতিষ্ঠানটির মূল দর্শন হলো—বাংলাদেশের জাতীয় উন্নয়ন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন উন্নত নাগরিক মানসিকতা, কার্যকর প্রতিষ্ঠান, এবং তথ্য-উপাত্তভিত্তিক নীতিগত সিদ্ধান্ত।
গতকাল ১৩ই জুন ২০২৬ইং শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের (৩য় তলায়) আব্দুস সালাম হলে আয়োজিত এই প্রগ্রামে ICF-এর Founder & Chairman Barrister Naufal Zamir উদ্বোধনী বক্তব্যে বলেন:
“জাতীয় রূপান্তর শুরু হয় পরিষ্কার চিন্তা, সৎ সমস্যাবিশ্লেষণ এবং বাস্তবসম্মত পদক্ষেপ থেকে। বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আমাদের নীতিনির্ধারণকে আরও প্রমাণভিত্তিক, কার্যকর এবং দীর্ঘমেয়াদি হতে হবে।”
ICF নিজেদেরকে একটি policy research, governance innovation এবং civic transformation platform হিসেবে পরিচিত করিয়ে জানায়, তাদের মিশন হলো বাংলাদেশের জন্য evidence-based, practical এবং nationally relevant reform proposals তৈরি করা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশনের (আইসিএফ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার নওফেল জমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
ICF তাদের দুই প্রস্তাবনার মাধ্যমে একটি মৌলিক বার্তা দিয়েছে—
বাংলাদেশের বড় সমস্যাগুলোর একটি বড় অংশের সমাধান শুরু হয় আচরণগত পরিবর্তন, সচেতনতা, এবং প্রতিরোধমূলক কৌশল থেকে।
একদিকে NACDI নাগরিক আচরণ ও সামাজিক মূল্যবোধ উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি কাঠামো প্রস্তাব করছে; অন্যদিকে স্বাস্থ্যখাত সংস্কার প্রস্তাব দেখাচ্ছে কীভাবে preventive action-এর মাধ্যমে কম খরচে বড় পরিবর্তন আনা সম্ভব।
ICF আশা প্রকাশ করে যে নীতিনির্ধারক, রাজনৈতিক দল, পেশাজীবী, গবেষক এবং নাগরিক সমাজ এই প্রস্তাবনাগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
Insight for Change Foundation (ICF) বিশ্বাস করে—
“একটি আলোকিত বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন নীতিনির্ভর চিন্তা, উন্নত নাগরিক সংস্কৃতি এবং বাস্তবমুখী সংস্কার।”
প্রথম প্রস্তাবনা: National Awareness & Civic Development Initiative (NACDI)
ICF-এর প্রথম নীতিগত প্রস্তাব National Awareness & Civic Development Initiative (NACDI) — একটি কেন্দ্রীয় জাতীয় কাঠামো, যার উদ্দেশ্য নাগরিক আচরণ, নৈতিক মানদণ্ড এবং সামাজিক দায়িত্ববোধের উন্নয়ন।
প্রস্তাবনায় তুলে ধরা হয় যে বাংলাদেশের বহু কাঠামোগত সমস্যা—যেমন সড়ক দুর্ঘটনা, দুর্নীতি, হয়রানি, শিশুশ্রম, বাল্যবিবাহ, পরিবেশ দূষণ, সামাজিক অসহিষ্ণুতা—মূলত আচরণগত ও সাংস্কৃতিক সমস্যার সঙ্গে গভীরভাবে যুক্ত।
ICF-এর দ্বিতীয় প্রস্তাব ছিল “Prioritising Health Sector Reform Initiatives in Bangladesh”, যেখানে বাংলাদেশের স্বাস্থ্যখাতে কোন সংস্কার আগে শুরু করা উচিত—তা গবেষণাভিত্তিকভাবে বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ঘোষিত উদ্দেশ্য:
“একটি আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করা।”
এবং তাদের দীর্ঘমেয়াদি ভিশন:
“একটি সামাজিক বিপ্লব” — যা নাগরিক মূল্যবোধ, সুশাসন এবং জাতীয় চরিত্রের ইতিবাচক পুনর্গঠন ঘটাবে।
কুশল/সাএ