সাভার থানা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃত্বে আনন্দ মিছিল

সাভার থানা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃত্বে আনন্দ মিছিল

ঢাকার সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী (ছাত্রদল) সাভার থানা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামিরের নেতৃত্বে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫জুন) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের প্রধান সড়ক পাকিজা মোড়ে আয়োজিত এ আনন্দ মিছিলে সাভার থানা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দ এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ-সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামির বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং দলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা কাজ করে যাবেন। একই সঙ্গে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

মিছিলে সাভার থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।