সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুমোরগাড়া বিল থেকে ৬ নং ওয়ার্ডের গড়াই টিকরির বিল ভায়া মুনাই বিল হয়ে বেতবাড়ীয়া অভিমুখী ৫ কিলোমিটার খাল পুনঃখনন এবং খালের দু’পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এ খাল পুনঃখননের প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন।

এ সময় কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো: লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মৌলবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাইলটিং প্রকল্প হিসেবে আমাদের মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজ চলমান রয়েছে। আশা করি, সঠিক সময়ের মধ্যেই এ কাজ সুন্দরভাবে শেষ হবে। তিনি আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগের ফলে বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তি মিলবে।

খাল খনন ও বৃক্ষরোপণ হলে জলাবদ্ধতা কমবে, পানির ধারণক্ষমতা বাড়বে। কৃষি জমির সেচ সুবিধা পাওয়া যাবে। তিনি খাল পুনঃখনন ও বৃক্ষরোপণে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, প্রায় ২০০০ হাজার গাছের চারা রোপণ করা হবে। এই গাছ যাতে ভালো থাকে এলাকার লোকজন দেখে রাখবে, “এটা আমার আপনার সম্পদ”।

প্রসঙ্গত, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণের কাজের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৭৮ হাজার ৫৩৭ টাকা। যেখানে ২৯৭ জন শ্রমিক ৪৩ দিনে ৫০০ টাকা হারে দিনমজুর হিসেবে কাজ করবেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।