সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের সলঙ্গায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে ১৮ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. বাহাদুর আলম উপকারভোগী ১৮ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য সদস্য নওজেশ আলী নায়েব, রাঙ্গা খন্দকার, নজরুল ইসলাম, হিসাব সহকারী ইমরান হোসেন,বিএনপি নেতা আব্দুল আলীমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মো. বাহাদুর আলম বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপকারভোগী নারীদের সেলাই মেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানান।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।