সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি

এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। দেশটির দক্ষিণ উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ সোমবার (১৫ জুন) স্থনীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ঠিক এক সপ্তাহ আগেই ওই একই অঞ্চলে একটি মারাত্মক ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হয়েছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে মিন্দানাও দ্বীপের উপকূলে ১১২ কিলোমিটার (৬৯.৫ মাইল) গভীরে আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রাদেশিক দুর্যোগ অফিসের কর্মকর্তা কাইজার ক্যাডিজ এএফপিকে বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের এখন অগ্রাধিকার হলো উপকূল পর্যবেক্ষণ করে পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ আছে কি না তা দেখা।

প্রসঙ্গত, গত ৮ জুন মিন্দানাওতে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় ওই দ্বীপটিতে ভবন ধসে পড়ে, ভূমিধস আঘাত হানে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।