সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের বৃক্ষরোপন 

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় পৌর শহরের কালিপুর এলাকায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক এইচ. টি. তোফাজ্জল সঞ্চালনা করেন।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সম্পাদক শামীম খান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল কাদির, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন শাহীন, কাজী আব্দুল্লাহ আল-আমিন, আলী হায়দার রবিন এবং সদস্য আরিফ আহাম্মেদ, মহসিন মাহমুদ,মো.শাহজাহান, নুরুল আবেদীন, হলি সিয়াম শ্রাবণ, আব্দুর রউফ দুদু, সুপক রঞ্জন উকিল,লুৎফুর রহমান খোকন, জনি হামিদ, মো. আশিকুর রহমান, মাহফুজুর রহমান,মোখলেছুর রহমান, শামীম আলভীসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তারা “আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেই”—এই প্রতিপাদ্যকে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রত্যয় বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।