সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে ফ‍্যানের সুইচ দিতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু 

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ‍্যানের সুইচ দিতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে রুমানা বেগম কমলা (৩৮) নামের এক নারী ইউপি সদস‍্যের মৃত্যু হয়েছে। মৃত ওই নারী ইউপি সদস‍্য উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের মুকুল হোসেন চকলেট এর স্ত্রী। তিনি ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস‍্য ছিলেন।

পরিবারের বরাতদিয়ে ইউপি ইউপি সদস‍্য আব্দুর রাজ্জাক জানান, সোমবার দুপুরে ওই নারী ইউপি সদস্য নিজ ঘরে ফ‍্যানের সুইচ দিতে গিয়ে তার হাতের আঙ্গুল সুইচ বোর্ডে আটকে যায়। এতে বিদ‍্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আমি জরুরি কাজে কুড়িগ্রামে আছি। বিষয়টি জানানেই। খোঁজ নিচ্ছি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।