সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে গুজব ও অপতথ্য ভয়াবহ আকার ধারণ করেছে। ব্যক্তি পর্যায় ছাড়িয়ে এটি এখন রাষ্ট্রীয় পর্যায়েও প্রভাব ফেলছে। তাই গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও জোরালো ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১৫ জুন) ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের জন্য আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফাতেমা জান্নাত। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সময়ে গুজব ও অপতথ্য শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটি রাষ্ট্রীয় পর্যায়েও প্রভাব ফেলছে। নির্বাচনের সময় আমি ব্যক্তিগতভাবে অপতথ্যের শিকার হয়েছি। এখন রাষ্ট্রের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে।

এসব মোকাবিলায় সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “সমাজে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং ভুল তথ্যের বিস্তার রোধ করা সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব।

প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে সাংবাদিকদের আরও কার্যকর করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। আধুনিক সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।

”অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেস ক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ। বক্তারা স্থানীয় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা মাল্টিমিডিয়া রিপোর্টিং, ফ্যাক্ট-চেকিং কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।