সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে ট্রাফিক আইন মেনে চলা ও দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রংধনু মডেল উচ্চ বিদ্যালয়, সপ্তবর্ণ মডেল স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর এরশাদুল হক বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা, জেব্রা ক্রসিং ব্যবহার এবং যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাহার, রংধনু মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহীদুল ইসলাম শাহীন, সপ্তবর্ণ মডেল স্কুলের প্রধান শিক্ষক মইনুদ্দিনসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী।

ক্যাম্পেইন শেষে অংশগ্রহণকারীদের নিরাপদ সড়ক গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।