Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ছিন্নমুল ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে ছিন্নমুল ও প্রতিবন্ধী ৪ পরিবারের সদস্যদের কষ্টের জীবন যাপনের খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাঁড়িয়ে দিয়ে ওই পরিবারগুলোর পাশে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না। উপজেলার বাহাগিলি ইউনিয়নের ঠিকরীপাড়ার গ্রামে একই পরিবারের সবাই প্রতিবন্ধীসহ ৪টি পরিবারের করুণ চিত্র বিভিন্ন মাধ্যমে প্রচার পেলে তা সাবেক সাংসদ বিলকিস ইসলামের নজরে পড়ে। তিনি ঢাকা থেকে ছুটে এসে ওই চার পরিবারের বাড়ীতে যান।

১৪ মার্চ (শনিবার) দুপুর থেকে বিকাল পর্যন্ত তাদের দুর্দশার বর্ণনা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় গ্রামের শত শত মানুষ ভীড় করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধি পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেন। ভবিষ্যতে যাতে তাদের জীবিকার ভাবনা না করতে হয়, সেজন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপের কথা ব্যক্ত করেন। এর আগে তিনি একই দিনে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ফরুয়াপাড়ার শরিফার (৬১) ছয় সদস্যের কর্মহীন ও আশ্রয়হীন একটি পরিবারে দুই বান্ডিল ঢেউ টিন দেন। এছাড়া একই দিনে পুটিমারী ইউনিয়নের শাল্টিবাড়ীর শাহপাড়ার অসুস্থ্য ও ছিন্নমুল মুক্তার আলীকে (৬৫) একটি চার্জার ভ্যানগাড়ী সহায়তা দিয়ে পাশে দাঁড়ান। বিকালে উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী কামারপাড়ার আশ্রয়হীন রেখা রায়কে (৩৫) একটি নতুন টীনের ঘর উপহার দিয়ে মাথা গোঁজার ব্যবস্থা করে দেন। রেখা একটি নতুন ঠিকানা পেয়ে অশ্রæসিক্ত হয়ে বিলকিস ইসলাম স্বপ্নাকে আশির্বাদ দেন।

উল্লেখ্য, বিলকিস ইসলাম স্বপ্নার বাবার বাড়ী কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের দারোগাপাড়া গ্রামে। এসময় তার সাথে ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলার সহ সাংগাঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারিক, কিশোরগঞ্জ উপজেলার মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী ও অন্যান্য নেতৃবৃন্দ। বিলকিস ইসলাম স্বপ্না ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজপথে ছিলেন, আন্দোলন-সংগ্রাম করেছেন। মানুষে পাশে সুখে দুঃখে আগেও ছিলেন, এখনও তিনি মানবসেবায় নিজেকে ব্যস্ত রাখেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।