Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্ন অভিযান শুরু

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

‘এসো দেশ ও পৃথিবী বদলাই, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ শ্লোগানে সিরাজগঞ্জে ছোট নদী-নালা ও খালবিল পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ কর্মসুচী শুরু হয়েছে। মাসব্যাপী এ কর্মসুচী অব্যাহতি থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারাদেশে এ কর্মসুচী বাস্তবায়ন হবে। শনিবার সকালে বেলকুচিতে পৌর শহরের ওয়াপধাঁখালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন করেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান। এ সময়ে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সদস্য সচিব বনি আমিনসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগের কারনে দেশের মানুষ মারা যাচ্ছে এবং নানা রোগে আক্রান্ত হচেছ। এ কারনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে রোগ থেকে রক্ষার জন্য ছোট ছোট নদী-নালা ও খালবিল পরিস্কার-পরিচ্ছন্নতা করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে খাল পরিস্কার কর্মসুচী শুরু হলো। আগামীকাল থেকে প্রত্যেক দলের নেতাকর্মী তাদের প্রত্যেক গ্রামে মানুষের কল্যানের জন্য খাল-বিল পরিস্কার কার্যক্রম শুরু করবেন।

অন্যদিকে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সকালে শহরের কাটাখালীতে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরুর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষ যদি নিজের বাড়ির আঙিনা পরিষ্কার রাখে এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেয়, তাহলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। জেলা প্রশাসক আমিনুল আরও বলেন, ডেঙ্গু মূলত জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেওয়া এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাই বাসা বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা পানির পাত্রে যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, বর্তমানে অনেকেই বাড়ির ছাদে বাগান করছেন, যা পরিবেশের জন্য ইতিবাচক উদ্যোগ। তবে ছাদ বাগানের টব বা পানির পাত্রে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নিয়মিত ছাদ বাগান পরিষ্কার রাখা এবং অপ্রয়োজনীয় পাত্র সরিয়ে ফেললে ডেঙ্গুর ঝুঁঁকি অনেকাংশে কমে যাবে।

এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন, সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ মামুন খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ নুরনবী সেখ, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও হাজী আব্দুস সাত্তারসহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে বলে উপস্থিত সবাই অঙ্গিকার করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।