মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সালথায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা 

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি ও বালু উত্তোলনের দায়ে মো. হাসিব (১৮) নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খারদিয়া এলাকায় কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মো. হাসিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষিজমির উর্বরতা সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বিডি২৪লাইভকে বলেন, “ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।