Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মির্জা আব্বাসকে কাল সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামীকাল রোববার (১৫ মার্চ) দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হবে। তার চিকিৎসার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

এদিকে, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় বিএনপির নেতাকর্মী ও তার ভক্তরা দোয়া ও মোনাজাত করছেন। দলটির শীর্ষস্থানীয় নেতারাও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।