মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় গণধর্ষন মামলার আসামি আটক ৩, পালাতক ২

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

র্শায় দায়ের হওয়া প্রবাসির স্রীকে গণধর্ষণ মামলার তিন আসামিকে মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত আরো ২জন পলাতক আসামিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা উপজেলার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের এক নারী (৩৮) গত ১৫ জুন শার্শা থানায় পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ঘরের শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে এক আসামি তাকে ধর্ষণ করে। পরে অন্য আসামিরা তাকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় শার্শা থানায় একটি গণধর্ষণ মামলা রুজু করা হয়।মামলা দায়েরের পর যশোর জেলা পুলিশ সুপার ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামিদের দ্রুত আটকের নির্দেশনা দেন।

পুলিশ জানায়, শার্শা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার তিন আসামি— মো. হাসিব আল হাসান (১৯), আঃ রহমান ওরফে ইমন (২৪) এবং মেহেদী হাসান টুটুল (২৫)-কে শার্শা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে আটকেরর জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে শার্শা থানা সূত্রে জানা গেছে ৷ 



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।