Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৭ বছর পর নোয়াখলীর জেলা শহর মাইজদীতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেছেন নোয়াখালী-৪ আসনের এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এমপির এমন পরিচ্ছন্নতা অভিযানে খুশি নোয়াখালীর পৌর নাগরিকরা। শনিবার দিনভর নোয়াখালী পৌরসভার বিশ্বনাথসহ বিভিন্ন এলাকায় প্রধান প্রধান সড়কের পাশে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন তিনি।

এ সময় মোহাম্মদ শাহজাহান বলেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে সড়কগুলো পরিষ্কার থাকবে, মশা- মাছির উপদ্রব কমবে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে।প্রতি শনিবার এই কার্যক্রম চলবে এবং পৌর নাগরিকদের পরিবেশ রক্ষার জন্য অনুরোধ করেন তিনি।এ উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা আবু নাছের, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন, সলিমুল্লাহ বাহার হিরণ, ওমর ফারুক টপি, জাহাঙ্গীর আলম কাল, শাহ জাফর উল্লাহ রাসেল, মিজানুর রহমান, আজগর উদ্দিন দুখু ও আবু হানিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।