বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

শিক্ষাব্যবস্থায় কোনো দুর্বলতা রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা রাখা যাবে না। দেশের বিশাল জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদ হিসেবে বিবেচনা করে মানবসম্পদ উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাই সবচেয়ে বড় সম্পদ। এই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ডিনস অ্যাওয়ার্ড একটি অর্থবহ স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের কৃতিত্বকে মূল্যায়ন করা। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি সমাজের জন্য কাজ করার মানসিকতা গড়ে তুলবে।

বেগম খালেদা জিয়া শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা বিষয়ে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সিলেবাস ও কারিকুলাম সংস্কারের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মোট ১০৪ জন শিক্ষার্থী এ পুরস্কার পেয়েছেন। এর মধ্যে কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজ অনুষদের ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২৯ জন, আইন অনুষদের ৩ জন এবং চারুকলা অনুষদের ৩ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।