বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়িয়ায় হেরোইনসহ আটক মাদক কারবারি

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হেরোইন বিক্রির সময় হাতেনাতে খলিলুর রহমান (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই কারবারি উপজেলার সীমান্ত ঘেঁষা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গুপ্তবৃন্দাবন এলাকার আবদুল খালেকের পুত্র।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এনায়েতপুর ইউনিয়নের দোলমা এলাকায় জনৈক মেহের আলীর মুদি দোকানের সামনে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে তাৎক্ষণিক এসআই মো. শামীম কবির, এএসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ পুড়িয়া (২ গ্রাম) হেরোইনসহ খলিলুর রহমান ওরফে হেরোইন খলিলকে আটক করেন।

বিশ্বস্ত সূত্র জানায়, মাদক সম্রাট খলিলুর রহমান ও তাঁর স্ত্রী আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত। খলিলুর রহমান নিজ এলাকায় হেরোইন খলিল হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। খলিল দম্পতি নিজ এলাকাসহ সীমান্তবর্তী ফুলবাড়িয়ার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের হাতে মাদক পৌঁছে দেয়। তাঁর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারাও স্বস্তি প্রকাশ করেছেন।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খলিলুর রহমান এর কাছ থেকে ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরপূর্বক আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।