দু’জন কখনোই একে অপরের বিপক্ষে কিংবা সতীর্থ হিসেবে খেলেননি। কিন্তু ব্রাজিলের কিংবসন্তি রোনালদো নাজারিওর প্রতি মেসির শ্রদ্ধা ছিল চিরকালই। রোনালদোও মেসিকে সবসময় স্নেহের নজরে দেখেছেন। এতদিন রোনালদোর বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের সামনে শুধু ক্লোসা একাই ছিলেন, সর্বোচ্চ গোলদাতা হিসেবে। এবার তার সামনে চলে এসেছেন আরো একজন, যাকে প্রায় সক ফুটবলবোদ্ধাই সর্বকালের সেরা তকমা দিয়েছে।
কিন্তু রোনালদো যেন কোন রাখঢাক না করেই মেসিকে সর্বকালের সেরা ফুটবলারের খ্যাতিতে ভূষিত করলেন। তিনি বলেন, ‘মেসি প্রতিবার যখন মাঠে নামে তখন সবকিছু যেন নান্দনিক ও ঐতিহাসিক মুহূর্তে রূপ নেয়। পুরো বিশ্বের সামনে সময় এসেছে, লুকোচুরি না করে আমাদের সবাইকে মেনে নেওয়া উচিত মেসিই সর্বকালের সেরা। সে প্রতি মৌসুমেই পারফর্ম করে যাচ্ছে এবং বিশ্বকাপেও। এটা অভুলনীয় এবং ঐতিহাসিক একটি দিন।’
মেসি যে তার রেকর্ড ভাঙবেন সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিলেন রোনালদো। তিনি বলেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য এবং যে আমার রেকর্ডটি ভেঙেছে আমরা পৃথিবীর কেউ অবাক হইনি যে, তিনিই আমাদের রেকর্ডটা ভাঙবেন৷ আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন এবং তারা চ্যাম্পিয়নের মতোই খেলেছে।’
এর আগে রোনালদোর রেকর্ড ভেঙে মেসি তার সম্পর্কে বলেন, ‘সত্যি কথা বলতে এই রেকর্ড আমাকে আকৃষ্ট করে না। এটা অবশ্যই সম্মানের কারণ আমি ক্লোসার পাশে। রোনালদোও সেখানে রয়েছে। আমি এসব নিয়ে ভাবি না।
এমবাপেও রয়েছে, সে আজকেও দুই গোল করেছে; কিন্তু এটা শুধুই পরিসংখ্যান। এর বাইরে কিছু না। সবার সঙ্গে লড়াই করাটাই সম্মানের আমার জন্য। এর বাইরে কিছু না। রোনালদো, যিনি কিনা আমার দেখা অন্যতম সেরা ফুটবলার সে প্রথম অবস্থায় নেই, তাতে তার প্রতি আমার এতটুকু সম্মান কমবে না।’
রোহান/সা.এ.