বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে সরাসরি সংসদে সিলেটের এমপি

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: মহান জাতীয় সংসদকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে আসা সংসদ সদস্যদের দ্রুত সংসদে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে জাতীয় সংসদে উপস্থিত হন।

বুধবার (১৭ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্যরা তাকে স্বাগত জানান। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের কয়েকজন সংসদ সদস্যকে বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সংসদ চলছে, আপনারা সংসদে যান।’ তিনি আরও বলেন, ‘আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নেই, আপনারা সংসদে যান।’

প্রধানমন্ত্রীর এই কড়া নির্দেশনার পর সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিমানবন্দর থেকেই দ্রুত ঢাকার উদ্দেশে রওনা হন এবং মহান জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেন। পরে সংসদ ভবন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি এমরান আহমদ চৌধুরী লিখেন, ‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমতো আমি সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি।’

তিনি আরও লিখেন, ‘তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন।’ বিএনপি চেয়ারম্যানের এই অনড় অবস্থান থেকেই প্রতীয়মান হয় যে, তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন বলে এমপি এমরান চৌধুরী তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});