Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শামীম হাওলাদার এবং সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার ( ১২ মার্চ,২৬) ইফতারের পরে সেগুনবাগিচায় একটি অভিজাত রেস্টুরেন্ট-এ জমকালো অনুষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ২০২৬-২৭ সালের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনার ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)সভাপতি ও ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবু সালেহ আকন, এবং ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. রেজাউল করিম, সদ্য বিদায়ী সভাপতি জাকির হোসেন ইমন।

এ ছাড়া কমিটিতে সহসভাপতি হয়েছেন ,সাবেক দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টর হাসান মাহমুদ রিপন, যুগ্ম সম্পাদক দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার মাহফুজ সাদি, , অর্থ সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন সিনিয়র রিপোর্টার শাহাবুদ্দিন মাহতাব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তার ফটো সাংবাদিক মোস্তফা কামাল জাহিদ, দপ্তর সম্পাদক দৈনিক এ দিনের সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গণকন্ঠের চীফ রিপোর্টার মোরতুজা আমিন ডিলন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক রাইজিং বিডি কম কমের আসাদ আল মাহমদ।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাকির হোসেন ইমন, মোঃ মিজানুর রহমান (মাসুম মিজান), মিজানুর রহমান, হুমায়ন কবির, কবিরুজ্জামান মিয়া।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।