বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

জবি শিক্ষক-কমকর্তার দুর্নীতির তদন্তে কমিটি গঠন

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ কিংবা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়েরা জজ (অবসরপ্রাপ্ত) মো. সাইফুল্লাহ বিশ্বাসকে তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৬ জুন (মঙ্গলিবার) থেকেই তদন্ত কাজ শুরু করবেন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন।

তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ ব্যবহার করবেন। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের সব দফতর, বিভাগ ও ইনস্টিটিউটকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে সাচিবিক দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন