বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

সিডনিতে নৃত‍্যাঞ্জলি ডান্স একাডেমির বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনির ল‍্যাকেম্বায় প্রবাসী বাংলাদেশিদের বৈশাখী মেলা ও বর্ষবরণ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। এতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন।

স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) নৃত‍্যাঞ্জলি ডান্স একাডেমির আয়োজনে এই বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়। সংগঠনটির হয়ে এ আয়োজন করে নৃত‍্যাঞ্জলি ডান্স একাডেমির প্রাণপুরুষ রাজেশ সাহা ও কর্ণধার মৌসুমী সাহা।

অনুষ্ঠানটির মুল পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মৌসুমী সাহা ও ড. রতন কুন্ডু। সঞ্চালনায় ছিলেন রতন কুন্ডু ও মুনা মোস্তফা। এ আয়োজনে মঞ্চসজ্জা, প্রবেশ দেউরী ও সেট ডিজাইন করেছিল নৃত‍্যাঞ্জলি টীম। যন্ত্রসংগীত, মিউজিক ও সাউন্ড সিস্টেমে ছিলেন রাজেশ সাহা।

দুপর ২টা ৩০ মিনিটের দিকে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বর্ষবরণ ও দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এতে অংশগ্রহণ করেন মৌসুমী সাহা, কনা সাহা, মুনা মোস্তফা, আসমাউল হোসনা, ফাহমিদা খন্দকার, সুচিত্রা কুন্ডু, অন্তরা মন্ডল বিশ্বাস, অদিতি দাস, অর্পিতা দত্ত ও অন‍্যন‍্য শিল্পীরা।

অনুষ্ঠানটি গ্রন্থনা ও সঞ্চালনা করেছেন একাডেমির উপদেষ্টা রতন কুন্ডু ও মুনা মোস্তফা। সমবেত সংগীত ‘এসো হে বৈশাখ এসো এসো’ পরিবেশন করেন নৃত‍্যান্জলীর নিজস্ব ও অন‍্যান‍্য শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন- অভিষেক রাহা রায়, অমিয়া মতিন, মারিয়া মুন, অনুলেখা পন্ডিত, শিশু শিল্পী মনাশ দে, কৃধা সাহা, নিলুফা ইয়াসমীন, অভিষেক ঘোষ ও সুদেষ্ণা বিশ্বাস।

‘আইলো আইলো আইলো রে রঙগে ভরা বৈশাখ আমার আইলোরে’, ‘চৈতির হাত ধরে বৈশাখী আনবো না‘ ও ‘দ‍্যাখো দ‍্যাখো কারা এ’ গানের সঙ্গে তিনটি গ্রুপ নৃত্য পরিবেশন করে নৃত‍্যাঞ্জলি ডান্স একাডেমির মৌসুমী সাহা, সুলতানা সুফিয়া মিতু, কনা সাহা, অদিতি দাস ও অর্পিতা দত্ত।

‘আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করে নৃত‍্যাঞ্জলি ডান্স একাডেমির শিক্ষানবিশ অপরাজিতা। ‘বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি’ গানের সঙ্গে একটি অনবদ্য নাচ পরিবেশন করে প্রিয়াঙ্কা সাহা।

অনুষ্ঠানে যন্ত্রসংগীত ও সাউন্ড সিস্টেমে সহযোগিতা করেন রাজেশ সাহা।

অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ঝালমুড়ি, কদবেল, পেয়ারা কুল, পিঠা, পুলি, মিষ্টান্ন, ইলিশ ভাজা-পান্তাসহ প্রায় ৩০ প্রকার দেশীয় খাবার দিয়ে মধ‍্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা ছিল। আয়োজকরা আগত সব আগত সব অতিথি, প‍্যাট্রন ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে রাত সাড়ে ৮টায় দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন