বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

তেঁতুলিয়ায় ৪৭৭ নারীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় ৪৭৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে একযোগে তেঁতুলিয়া উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলার ৭ নম্বর দেবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে, মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় মোট ৪৭৭ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। সুবিধাভোগীরা মূলত ৮ নম্বর ওয়ার্ডের টটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আফিয়া বেগম। তিনি বলেন, ‘বাবু, কত সরকার আসিল গেইল, কাহো একটা কার্ডও দেয় নাই। এই প্রথম হামরা একটা কার্ড পাইলাম। শুনছি এই কার্ড দিয়া টাকা উঠা যাবে। মুই অনেক খুশি।’

একই ধরনের অনুভূতি প্রকাশ করেন ঝাড়বাড়ী গ্রামের রাবেয়া খাতুন। তিনি বলেন, ‘আগে কুনোদিন এই রকম সুবিধা পাই নাই। সরকার হামার নাম দিছে, কার্ড দিছে। এই কার্ড দিয়া যদি টাকা উঠা যায়, তয় হামার অনেক উপকার হইবে। মুই খুব খুশি।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন