বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে পুলিশের তাড়া খেয়ে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শহীদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী আবিদ আব্দুল্লাহ (২৫) গুরুতর আহত হন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুর ২টার দিকে বাঁশখালী-পেকুয়া-আনোয়ারা (পিএবি) সড়কের শীলকূপ ইউনিয়নের মনছুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে । নিহত শহীদ ও আহত আবিদ কক্সবাজার জেলার ঈদগাঁওয়ের চৌফলদণ্ডী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক। দুপুর ২টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের চেকপোস্টে তাদের থামার সংকেত দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। কিন্তু তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে প্রায় ১০ কিলোমিটার দূরে শীলকূপ ইউনিয়নের মনছুরিয়া সড়কের একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শহীদের মৃত্যু হয়। আহত আবিদ আব্দুল্লাহকে চিকিৎসার জন্য বাঁশখালী হাসপাতালে পাঠানো হয়েছে ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, নিহত শহীদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে। পুলিশ চেকপোস্টে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন