বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

লৌহজংয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

লৌহজংয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

লৌহজংয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। হত্যার পর নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয় ঘাতকরা।

 

বুধবার দিবাগত রাত  (১৮ জুন) পৌনে ২টার দিকে ​উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে। ​

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে সোহেল তার বসতবাড়ির পূর্ব পাশের ঘরে একাই ঘুমাতে যান। তার স্ত্রী নুপুর বেগম কিছুদিন আগে সন্তান প্রসব করায় তিনি শাশুড়ি সেফালি বেগমের সাথে পাশের অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর ​রাত সময় বাড়ির উঠানে আকস্মিক শব্দ শুনতে পেয়ে সোহেলের মা ও স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন।

তারা ঘর থেকে বের হয়ে দেখতে পান, উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলছে। একই সময়ে উঠানের মাটিতে সোহেল মুন্সীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। ​ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা সোহেলকে ঘুম থেকে ডেকে ঘর বাহির করে আনে। এরপর বাড়ির উঠানেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর কাটা জখম ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর দুর্বৃত্তরা নিহতের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

সোহেল সিডার চর এলাকা থেকে ভাংগারি মালামাল এনে বিক্রি করতেন। এর আগে ২০২২ সালে বিদেশি মদ সহ সোহেল র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলো। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ফোর্স পাঠিয়েছি। সুরতহাল রিপোর্টে প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মৃত দেহ মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. কামরান হোসেন বলেন, খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসেছে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনে এসেছি, অপরাধীদের চিহ্নিত করতে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন