বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টালিউডের ‘দীপু’ সিনেমায় বাংলাদেশের দীপের দুই গান

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

টালিউডের নতুন সিনেমা ‘দীপু’ নিয়ে বিনোদন অঙ্গনে বেশ শোরগোল পড়ে গেছে। ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা দীপেন্দু বিশ্বাসের জীবনকাহিনি নিয়ে নির্মিত হচ্ছে এই বায়োপিকধর্মী সিনেমাটি। তবে বাংলাদেশের দর্শকদের জন্য এই সিনেমায় রয়েছে এক দারুণ চমক। পশ্চিমবঙ্গের এই আলোচিত প্রজেক্টে যুক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ।

সংগীত পরিচালক শ্রী প্রীতম পরিচালিত এই সিনেমার জন্য দুটি বিশেষ গান লিখেছেন সুদীপ কুমার দীপ। গান দুটির শিরোনাম ‘কেন জানি না’ এবং ‘ফেরে না দুচোখ’। রোমান্টিক ঘরানার এই দুটি গানের সুর করেছেন পরিচালক শ্রী প্রীতম নিজেই এবং এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও বর্ষা। ফুটবলপ্রেমী দীপ জানান, দীপেন্দু বিশ্বাসকে তিনি আগে থেকেই চিনতেন এবং তার বায়োপিকে গান লিখতে পেরে তিনি দারুণ আনন্দিত। কলকাতার অডিও ও চলচ্চিত্র শিল্পে দীপের কাজের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। পশ্চিমবঙ্গের নামী প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে তার ৫০টি গানের চুক্তি রয়েছে, যার বেশ কয়েকটি ইতোমধ্যে প্রকাশও পেয়েছে এবং সামনে আরও কিছু সিনেমায় তার গান আসছে।

সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো, ফুটবলার দীপেন্দু বিশ্বাস নিজের চরিত্রে নিজেই অভিনয় করছেন। তবে তার তরুণ বয়সের চরিত্রটিতে দেখা যাবে অভিনেতা আমান মুনশিকে। পাশাপাশি দীপুর কোচের ভূমিকায় পর্দায় হাজির হবেন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। সিনেমাটিতে আরও একঝাঁক তারকা অভিনয় করছেন, যাদের মধ্যে আছেন বর্ষা সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসু, মৌসুমী সাহা ও বিশ্বনাথ বসু।

নির্মাতা শ্রী প্রীতম জানিয়েছেন, দেশের হয়ে অসংখ্য সাফল্য অর্জন করলেও দীপেন্দু বিশ্বাসের জীবনের অনেক অজানা গল্প রয়ে গেছে। গ্রামের সাধারণ মাঠ থেকে শুরু করে জাতীয় পর্যায়ে উঠে আসার সেই সংগ্রাম, স্বপ্ন আর সাফল্যের রোমাঞ্চকর যাত্রাই এই সিনেমার মূল উপজীব্য। বর্তমানে ‘দীপু’ সিনেমার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন