বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তামাক চাষের জমিতে গমের আবাদ বাড়াবে সরকার: কৃষিমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: দেশের গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তামাক চাষের জমিসহ দেশের বিভিন্ন অনাবাদি ও কম ব্যবহৃত জমিতে গমের আবাদ সম্প্রসারণের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গমের আবাদ হচ্ছে। গমের উৎপাদন বাড়াতে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে- প্রধান প্রধান গম উৎপাদনকারী এলাকায় নতুন ও উচ্চফলনশীল জাতের সম্প্রসারণ এবং ধানভিত্তিক ফসল ধারায় গমকে অন্তর্ভুক্ত করা। এছাড়া উত্তরাঞ্চলের হালকা বুনটের মাটির জন্য অধিক লাভজনক ৪ ফসলভিত্তিক ধারা জনপ্রিয় করার কাজ চলছে।

মন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চলের লবণাক্ততাপ্রবণ এলাকা, সিলেট অঞ্চলের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র এলাকা, পাহাড়ি সমতল এলাকা এবং তামাক চাষের জমিতে গমের আবাদ ছড়িয়ে দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে। হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলন দিতে সক্ষম এমন জাত উদ্ভাবন ও সম্প্রসারণে কাজ চলমান রয়েছে। সেই সঙ্গে আধুনিক উৎপাদন প্রযুক্তি, রোগবালাই ব্যবস্থাপনা এবং কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের গমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে সরাসরি গম কেনার উদ্যোগ রয়েছে। এছাড়া প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৬৪ জেলার ১ লাখ ৭৯ হাজার ৩০০ জন কৃষককে গম বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন