বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘ওনার কাছে চাইছে নাকি’- পার্থের প্রস্তাবে বিরোধীদলীয় নেতার প্রশ্ন

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবিকে কেন্দ্র করে জাতীয় সংসদে সৃষ্টি হওয়া বিতর্কের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এই আপত্তি জানান।

এর আগে, গত ১৭ জুন বুধবার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জামায়াতের এমপি মিজানুর রহমান সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি উত্থাপন করেছিলেন।

আজ সেই বক্তব্যের সমালোচনা করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘সংসদ সদস্যদের উচিত জনগণের সমস্যা ও দাবি নিয়ে কথা বলা, এসব বিষয় উত্থাপনে সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

তিনি আরও বলেন, যদি সত্যিই এসব প্রয়োজন হয়, তবে তিনি ব্যক্তিগতভাবে মাইক্রোওয়েভ ওভেন দিতে রাজি আছেন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাকি ব্যবস্থা করলে তার সংসারটাও গুছিয়ে দেওয়া যায়।

পার্থের এমন মন্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতাভুক্ত নয় এবং বাজেট আলোচনায় একজন সদস্য নিজের সুবিধা-অসুবিধার কথা বলতেই পারেন।’

স্পিকার আরও বলেন, ‘মিজানুর রহমান নিজের জন্য নয়, সরকারি আবাসনে বসবাসকারী সবার জন্যই এই সুবিধার কথা বলেছেন এবং পার্থ যেভাবে ব্যক্তিগতভাবে কিছু দেওয়ার প্রস্তাব দিয়েছেন সেটি ওই সদস্যের জন্য অসম্মানজনক মনে হতে পারে।’

স্পিকারের বক্তব্যের পর বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে নিজের কড়া অবস্থান ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জামায়াত এমপি মিজানুর রহমান ব্যক্তিগতভাবে নিজের জন্য কিছু দাবি করেননি, বরং সবার জন্য একটি সম্মিলিত সুবিধার কথা বলেছেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘স্পিকার ঠিকই বলেছেন যে, বিষয়টি সংসদে না বলে সংসদের সংশ্লিষ্ট কমিটিতে উত্থাপন করা যেত। কিন্তু সেটিকে কেন্দ্র করে এভাবে ব্যক্তিগত মন্তব্য করা কিংবা কাউকে কিছু দেওয়ার প্রস্তাব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না।’

আন্দালিভ রহমান পার্থের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘উনি তো বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, নিজেই আবার অফারও দিয়ে দিলেন, ওনার কাছে চাইছে নাকি?’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘তিনি (পার্থ) এটাকে সূত্র ধরে গাড়ি-বাড়িসহ সবকিছু নিয়ে আসলেন যা ঠিক হয়নি।

শেষে নিজের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যাতে এখানে দাঁড়িয়ে আমরা কেউ কারও সম্মানে আঘাত না করি এবং আশা করি ভবিষ্যতে সকলেই এই বিষয়ে অত্যন্ত যত্নশীল হবেন।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন