বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভাইরাল সেই ‘লাইলী খালা’ পেল ৩ লাখ টাকার সরকারি অনুদান

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

লোকসঙ্গীত শিল্পী লাইলী বেগম

লোকসঙ্গীত শিল্পী লাইলী বেগম

ফেসবুকে লোকগান গেয়ে ভাইরাল হওয়া ফরিদপুরের লোকসঙ্গীত শিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার বিশেষ আর্থিক অনুদান দিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তাকে এ সহায়তা প্রদান করা হয়।

রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী শিল্পী লাইলী বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লাইলী বেগম রাস্তা-ঘাট, হাট-বাজারে খালি গলায় গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের পৈতৃক বাড়িতে একটি নজরুলসংগীত পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হন। এরপর সরকারের উচ্চপর্যায়সহ দেশবাসীর নজর কাড়েন তিনি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, লাইলী বেগম কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের প্রতিভা ও দীর্ঘ সাধনার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ধারণ করে তিনি গান গেয়ে চলেছেন। তার গান শুনে সরকার মুগ্ধ হয়েছে। এমন প্রতিভাবান ও মাটির কাছাকাছি থাকা শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু আর্থিক সহায়তাই নয়, লাইলী বেগমকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তিনি আরও বড় পরিসরে নিজের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

অনুদান গ্রহণের পর আবেগাপ্লুত লাইলী বেগম বলেন, আমার মতো গ্রামের একজন সাধারণ শিল্পীকে সচিবালয়ে ডেকে এনে এভাবে সম্মান জানানো হবে, তা আমি কখনও ভাবিনি। সরকারের এই সহযোগিতা আমাকে আরও ভালোভাবে গান গাইতে এবং গ্রামীণ সংস্কৃতির জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন