বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

জামালপুরে যমুনা নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম হোসেন ইসমাইল ও ওসমান মিয়া নামে দুই শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের শামীম মিয়ার ছেলে ওসমান (৮) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ইব্রাহিম হেসেন ইসমাইল (৭)। তারা দুইজনই স্থানীয় মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ী আসে ইব্রাহিম ও ওসমান। পরে তীব্র গরমে বাড়ীর পাশে রাধানগর সানসেট পয়েন্ট এলাকার যমুনা নদীর পাড়ে আরও ৫-৬ জন সহপাঠীদের সাথে খেলতে যায়। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ইব্রাহিম ও ওসমান তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে শিশু দুইটি পানিতে তলিয়ে যায়।​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট।

এ বিষয়ে জামালপুর ফায়ার স্টেশনের লিডার মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা ডুবে যাওয়া স্থানে উদ্ধারকাজ পরিচালনা করছি। তবে স্রোত বেশি থাকায় শিশুদের পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবুও আমাদের সাধ্য অনুযায়ী উদ্ধার কার্যক্রম চলছে।’

এদিকে, নদীতে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে শিশুদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চালাচ্ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন