শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে আঞ্চলিক মহাসড়কে ডাকাতির সময় গ্রেপ্তার ৩ ডাকাত

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাণীনগরে আঞ্চলিক মহাসড়কে ডাকাতির সময় গ্রেপ্তার ৩ ডাকাত

রাণীনগরে আঞ্চলিক মহাসড়কে ডাকাতির সময় গ্রেপ্তার ৩ ডাকাত

নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতি করার সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরও পাঁচ ডাকাত পালিয়ে গেছে। 

শনিবার (২০জুন) সকালে থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। 

এরআগে শুক্রবার (১৯জুন) রাত দশটার দিকে উপজেলার গোনা মোড় নামক স্থানের ওই সড়কে ডাকাতি করার সময় জনগণের সহযোগীতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)।

ওসি জাকারিয়া মন্ডল বলেন, শুক্রবার রাতে গোনা এলাকার মাহবুব নামের এক মোটরসাইকেল আরোহী রাণীনগর-আত্রাইগামী আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছামাত্র পিছন থেকে তিনটা মোটরসাইকেলে ৮জন ডাকাত তাদের ধাওয়া করে। তবে মাহবুবের পিছনে বসে থাকা যাত্রীর চিৎকারে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশ এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে উপজেলার খট্রেশ্বর নামক জায়গা থেকে জনগণের সহযোগীতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার এই তিনজন এক মোটরসাইকেলে ছিল। আর দুই মোটরসাইকেল নিয়ে আরও পাঁচ ডাকাত পালিয়ে গেছে।

ওসি আরও বলেন, তারা মুলত ডাকাতি করার উদ্দেশ্যেই এসেছিল। চালক মাহবুবকে ধরতে পারলে হয়তো মারপিট করে তার মোটরসাইকেলটি ডাকাতি করে নিয়ে যেত। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পালিয়ে যাওয়া ৫ডাকাতকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন