ইউনিব্লক রাস্তার কাজ সমাপ্ত
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঐবাঁধা ভিআর সড়ক থেকে মানিককুড়া ৬০০ মিটার ইউনিব্লক রাস্তার নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে|
আজ শনিবার দুপুরে উপজেলা প্রকৌশলী অনতু বল নির্মাণকৃত রাস্তা পরিদর্শন করেছেন | মেসার্স ডাব্লিউ, কে,আর,এন ঠিকাদার প্রতিষ্ঠানটি ৪২ লাখ টাকা ব্যায়ে কাজটি সমাপ্ত করেছেন | ঠিকাদার প্রতিষ্ঠানকে উপজেলা এলজিডি অফিস থেকে নিয়মিত তদারকি করে কাজের সমাপ্ত করেছেন | রাস্তার কাজটি ইউনিব্লক হওয়ার ফলে সৌন্দর্য ফুটে উঠেছে | রাস্তার কাজ সমাপ্ত হওয়ায় কয়েকটি গ্রামের জনসাধারণ ও যানবাহন চলাচলের দূর্ভোগ থেকে মুক্তি পেল |
এলাকাবাসী শাহীন আলম জানায়, রাস্তার কাজটি ইটের বদলে ইউনিব্লক দিয়ে সুন্দর ভাবে সমাপ্ত করার ফলে আমাদের এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলো বাকি রাস্তাটুকু নির্মাণ করা হলে এলাকায় স্বস্তি ফিরে আসবে |
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী অনতু বল বলেন, কাজটি শেষ হয়েছে জনস্বার্থে মানুষের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এই রাস্তাটির ব্যাপক ভূমিকা থাকবে |