শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তি লঙ্ঘনের শামিল দাবি করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রণালিটি দিয়ে সবধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে।

শনিবার (২০ জুন) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে আরও পদক্ষেপ নেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় আইআরজিসি’র নৌবাহিনী হরমুজ প্রণালির কাছাকাছি না-যেতে জাহাজগুলোকে সতর্ক করেছে। তারা জানায়, ওই এলাকায় নৌ-যানের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতার চেতনার পরিপন্থী। এ কারণেই হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস রফতানিকারক দেশগুলোর বিপুল পরিমাণ জ্বালানি এই প্রণালি হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এ রুট বন্ধের ঘোষণায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন