সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া
সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাবের ৫ম বার্ষিক কাউন্সিল-২০২৬। কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে গ্যানিংগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে বিদায়ী সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়ার সঞ্চালনায় সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জের আয়না পত্রিকার সম্পাদক রাশেদ আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, পুবালি ব্যাংকের সাবেক ম্যানেজার মো. ফজলু মিয়া ও বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম।
কাউন্সিলে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি শিব্বির আহমদ আরজুকে সভাপতি, বাংলাদেশ বুলেটিন-এর প্রতিনিধি মো. আব্দাল মিয়াকে সাধারণ সম্পাদক এবং স্বদেশ বিচিত্রা-এর প্রতিনিধি সৈয়দ সাজ্জাদ হাসানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে নতুন কমিটি পুনর্গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোবাশ্বির আহমদ, আইন বিষয়ক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ শিবলী নোমানী, প্রচার সম্পাদক আনছার আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, পাঠাগার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ এবং আইসিটি সম্পাদক আব্দুল্লাহ।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হান উদ্দিন সুমন, সর্দার আজিমুল হক স্বপন, এম এ কাদির বাবুল, ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান ও তানজিল হাসান সাগর।
সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বানিয়াচং মডেল প্রেসক্লাব ইতোমধ্যে একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। নবনির্বাচিত কমিটি সেই অর্জনের ধারাবাহিকতা রক্ষা করে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।