শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্বস্তির জয়ের পর যা চাইছেন আনচেলত্তি

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপে বিবর্ণ শুরুর পর পাওয়া গেছে স্বস্তির জয়। এবার সামনের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার পালা। হাইতিকে হারানোর পরপরই স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ লড়াই নিয়ে মনোযোগী হয়ে পড়েছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের কোচের চাওয়া, শীর্ষস্থান ধরে রেখে গ্রুপ পর্ব শেষ করা।

ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় শনিবার সকালে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। তিনটি গোলই হয় প্রথমার্ধে। জোড়া গোল করেন শুরুর একাদশে ফেরা মাথেউস কুইয়া। টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পান ভিনিসিউস জুনিয়র।

মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করে উত্তর আমেরিকা বিশ্বকাপে যাত্রা শুরু করে ব্রাজিল। সেদিন তাদের পারফরম্যান্স প্রত্যাশার ধারেকাছেও ছিল না। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর সেই ধাক্কা সামলে হাইতির বিপক্ষে জ্বলে ওঠে ব্রাজিল। প্রথমার্ধের চমৎকার পারফরম্যান্সে জয় নিয়ে মাঠ ছাড়া দলটি ‘সি’ গ্রুপে এখন শীর্ষে। দুই ম্যাচে সমান চার পয়েন্ট নিয়ে দুইয়ে মরক্কো, যারা নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। হাইতি হারানো এবং মরক্কোকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা স্কটিশদের নিয়ে সতর্ক আনচেলত্তি। বললেন, সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নামতে চান তিনি এই লড়াইয়ে। স্কটল্যান্ডকে ছিটকে দেওয়ার কথা চিন্তা করছি না। ভালো খেলার এবং আরও উন্নতি করার কথা ভাবছিৃ গ্রুপের শীর্ষে থাকতে পারলে ভবিষ্যতের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই ওই ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত থাকতে চাই আমরা। স্কটল্যান্ডের নিজস্ব বৈশিষ্ট্য আছে। তারা সমস্যা তৈরি করতে পারে। আজকে মরক্কোকেও ভুগিয়েছিল তারা। তাই আমাদের আগামী ম্যাচে মনোযোগ দিতে হবে এবং শান্ত থেকে নিজেদের উন্নতির জন্য কাজ করে যেতে হবে।’

মায়ামিতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});