শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২০ জনকে ফেরত নিল বিএসএফ

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ: সীমান্তে সতর্ক পাহারা ও টহল তৎপরতা জোরদার করায় বাংলাদেশে বিএসএফের ২০ জনকে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই দলটিতে ১১ জন নারী, ৪ জন শিশু এবং ৫ জন পুরুষ ছিলেন।

শনিবার (২০ জুন) সকাল ৭টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চৌকা বিওপি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিজিবি টহলদল এবং স্থানীয়দের চরম বাঁধার মুখে তাৎক্ষণিকভাবে অনুপ্রবেশের এই প্রচেষ্টা রুখে দেওয়া হয়। পরবর্তীতে দুপুরে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭৮/৩ এস পিলারের নিকটবর্তী সুখদেবপুর এলাকায় বিএসএফের মাধ্যমে ওই ২০ জনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সকল প্রকার পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারীসহ অধিক সতর্কতার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। সীমান্তে এ ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন