রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

খেলার মাঠে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় খেলার মাঠে জমে থাকা পানিতে ডুবে মো. আকসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শিশু আকসান মাদ্রাসা শিক্ষক মাওলানা মোরশেদ হোসেনের ছেলে। আকসান সুখছড়ি রহমানিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকসান কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলছিল। মাঠের এক পাশে একটি গর্তে সামান্য পানি ছিল। দুপুর ২টার দিকে বন্ধুরা বাড়ি চলে গেলেও মাঠে খেলছিল আকসান।

কিছুক্ষণ পর এক পথচারী আকসানকে মাঠের পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তারা আকসানকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন