রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

কেন্দুয়ায় ওসির প্রত্যাহার ও মাদক কারবারিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর প্রত্যাহার এবং মাদক কারবারিদের দ্রুত  গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল শেষে কেন্দুয়া ১৮ বাড়ি সড়কে  সংক্ষিপ্ত সমাবেশ করে তারা ৷ 

বিক্ষোভকারীরা “অ্যাকশান, অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান, কেন্দুয়া থানার ওসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান”সহ বিভিন্ন স্লোগানে সাহিতপুর-আঠারোবাড়ি সড়কে একাধিকবার প্রদক্ষিণ করে । পরে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মাহবুব আলম মহসিন এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি এয়াকুব আলী ভূঞা জুয়েল।

বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশের সহযোগিতায় এলাকায় মাদক কারবারিরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছে। ফলে যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছে। তারা কেন্দুয়া থানার ওসির প্রত্যাহার এবং চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার এক ব্যক্তি মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে এলাকাবাসী চিহ্নিত মাদক কারবারি আজিজুল (৫০) ও তার কয়েক সহযোগীকে আটক করে পুলিশের একটি মোবাইল টিমের কাছে সোপর্দ করে । তবে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ ওঠে ।

অবশ্য এ বিষয়ে নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বিভাগীয় তদন্তের অংশ হিসেবে  ইতোমধ্যে ঘটনাস্থল ও কেন্দুয়া থানা পরিদর্শন করেছেন । 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন