রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

​কালাইয়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে কোল্ড স্টোরেজে (হিমাগার) আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

​আজ রোববার (২১ জুন) দুপুরে ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র আয়োজনে কালাই বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​‘উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলু’-এর সভাপতি এ.কে.এম রেজাউল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, জয়পুরহাটসহ দেশের প্রধান আলু উৎপাদনকারী জেলাগুলোর কৃষকেরা হিমাগার মালিকদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন। প্রতি বছর বিনা কারণে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। ২০২৩ সালে প্রতি বস্তা (৬০-৬৫ কেজি) আলুর ভাড়া যেখানে ২৪০ থেকে ২৮০ টাকা ছিল, তা ধাপে ধাপে বাড়িয়ে ২০২৫ সালে হিমাগার অ্যাসোসিয়েশন অন্যায়ভাবে কেজি প্রতি ৮ টাকা অর্থাৎ বস্তা প্রতি ৫২০ টাকা নির্ধারণ করে, যা অত্যন্ত দুঃখজনক। পরবর্তীতে আলু চাষী ও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে তা কিছুটা কমানো হলেও জটিলতা কাটেনি।

​মানববন্ধনে আরও বলা হয়, সরকারি হিসাব ও প্রকৃত খরচ অনুযায়ী আলু সংরক্ষণের খরচ কেজি প্রতি ৩.৫০ টাকা থেকে ৪.০০ টাকার বেশি পড়ে না। অথচ হিমাগার মালিকেরা নিয়ম বহির্ভূতভাবে বস্তা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছেন। ফলে মাথার ঘাম পায়ে ফেলে আলু উৎপাদন করেও কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং হিমাগার মালিকদের সাথে কৃষক ও ব্যবসায়ীদের এক ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে।

​হিমাগারে আলু সংরক্ষণের সমস্ত খরচের সঠিক হিসাব তদন্ত করে অবিলম্বে প্রতি কেজি আলুর ভাড়া সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান আন্দোলনকারীরা।

​মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি এ.কে.এম রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: ফিরোজ হোসেনের স্বাক্ষরিত একটি স্মারকলিপি কালাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। মানববন্ধনে উপজেলার বিপুল সংখ্যক আলু চাষী, ক্ষুদ্র ব্যবসায়ী ও অংশীজনেরা অংশ নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন