রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে মামলার ২ আসামি গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামী দুই জনকে গ্রেফতার করেছে। 

জানা যায়, গত (১৪ জুন) রবিবার দুপুরে ঐ গ্রামের বৃদ্ধা বিধবা মহিলা তাজ্জতেরনেছার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় বসতি ঘর ভাঙচুর  মোটরসাইকেল ভাঙচুর এবং লুটপাট মারপিট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।হামলার শিকার হয়ে বৃদ্ধ তাজ্জতেরনেছা গুরুতর রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনা স্থলে গিয়ে একজনকে আটক করে এবং আদালতে সোপর্দ করেন। পরে ১৬ জুন মঙ্গলবার তাজ্জতেরনেছার ছেলের স্ত্রী নিছফা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এরিপ্রেক্ষিতে (২০ জুন) শনিবার দিনগত রাতে পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এসময় মধ্যনগর থানার ওসি  এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) বিকাশ সরকার সঙ্গীয় ফোর্সসহ  চান্দালীপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর থানার মামলা পেনাল কোড ১৮৬০ এর এজহার নামীয় মোঃ হযরত আলীর ছেলে ২ নং আসামী মোঃ ইব্রাহিম (২৯) ও এজহার নামীয় মৃত শাহ আব্দুল এর ছেলে  ১০ নং আসামী মোঃ এরশাদ (৪০) কে গ্রেফতার করেছে। পরে রাত ২ টার দিকে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।     

এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এ কে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএম বলেন,এ ঘটনার মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান  অব্যাহত আছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন