রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে উত্তাল গাইবান্ধা

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা: জেলার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী (২৪) হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (২১ জুন) রাতে গাইবান্ধা শহরের ডিবি রোডে ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামী-ছাত্রশিবির এবং তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময় বক্তারা সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা প্রধান অভিযুক্ত মুকুলের ফাঁসিরও দাবি জানান।

প্রসঙ্গত, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চলছিল। এরই জেরে রোববার বিকেলে উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত যুবদল নেতা মুকুলের ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল্লাহ বারী ঘটনা স্থলে নিহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি উপজেলার শিমুলতাইড় গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মাওলানার ছেলে। এছাড়া তিনি রংপুরের ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসার আল-কুরআন বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিকে, হত্যাকাণ্ডে অভিযুক্ত মুকুল ও পলাশ সম্পর্কে আপন দুই ভাই বলে জানা গেছে। তারা বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

গাইবান্ধা জেলার পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, ‘আমরা যত দ্রুত সম্ভব মুল অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। এসময় তিনি সকলকে ধৈর্য ধরে আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে অনুরোধ জানান।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন