সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে আনুমানিক (৪৫) বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জোয়ার বিল নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

হাটহাজারী মধুনাঘাট তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুক মিয়া বলেন, অজ্ঞাত লাশটি মুসলিম, তার পরনে লুঙ্গি ও হাফ শার্ট রয়েছে। তার শরীরে পিটুনির দাগ ও হাতে পায়ে নীলা-ফুলা পুরাতন কাটা জখম রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।

মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নার তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন