আড়াইহাজারে নিখোঁজের দুু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার

আড়াইহাজারে নিখোঁজের দুু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার

আড়াইহাজারে নিখোঁজের দুু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দু’দিন পর সোমবার (২২ জুন) সকালে বাড়ীর পাশের ডোবা থেকে মারজিয়া, (বয়স দেড় বছর) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার মাইদুলের কন্যা।

নিহত শিশুর পিতা ও মাতা জানান, তাদের শিশু কন্যা মারজিয়া ২০ জুন বিকেলে বাড়ীর আঙিনায় খেলা করছিল। হঠাৎ করে তাকে আর খূঁজে পাওয়া যাচ্ছিলনা। বাড়ীর লোকজ কে সঙ্গে নিয়ে খোঁজা খুঁজি করে শিশুটিকে না পেয়ে এক সময় তারা হাল ছেড়ে দেন। কিন্তু ২২ জুন সোমবার সকাল ৯টায় প্রতিবেশিরা বাড়ীর পাশের ডোবায় শিশুটির ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে। নিহত শিশুর পরিবারের অভিযোগ তাদের শিশুটিকে কেউ হত্যা করেছে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।