
নেত্রকোনার বারহাট্টায় অবৈধ মাছ ধরার জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১০০ হাত অবৈধ জাল জব্দ এবং ঘটনাস্থলে ১ জন জেলেকে পাওয়া যাওয়ায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার ২১ জুন উপজেলার রায়পুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম।
অভিযান প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, হাওর অধুষিত্য অঞ্চলে দেশীয় মাছ রক্ষার্থে এক মাস মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই এটি নিয়ে বারহাট্টায় মাইকিং করা হয়েছে। দেশীয় মাছ রক্ষার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করা সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম জানান জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।