সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বালিবাহী নৌযানের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বালিবাহী নৌযানের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ২২)

নৌযানসমূহের বিরুদ্ধে বিশেষ পরিদর্শন ও মোবাইল কোর্ট

X

নৌযানসমূহের বিরুদ্ধে বিশেষ পরিদর্শন ও মোবাইল কোর্ট

নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং নৌযানের আইনগত ও কারিগরি মান যাচাইয়ের লক্ষ্যে আজ ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, বেলা ১১.০০ ঘটিকা হতে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীর নেতৃত্বে ঢাকা সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত নৌপথে চলাচলরত বালিবাহী নৌযানসমূহের বিরুদ্ধে বিশেষ পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মোট ১১টি বালিবাহী নৌযান সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ নৌযানের বাস্তব পরিমাপ নিবন্ধনপত্রে উল্লেখিত পরিমাপের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়াও বেশ কয়েকটি নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম (Life Saving Appliances) এবং নেভিগেশনাল ইকুইপমেন্টের ঘাটতি পরিলক্ষিত হয়, যা নৌনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

অভিযানে নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  লুসিকান্ত হাজং মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিভিন্ন অনিয়মের দায়ে ০৯টি নৌযানকে সর্বমোট ১,৭০,০০০ (এক লক্ষ সত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধনবিহীন, অননুমোদিত পরিবর্তনকৃত এবং নিরাপত্তা সরঞ্জামবিহীন নৌযানের বিরুদ্ধে অধিদপ্তরের তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি নৌযান মালিক ও পরিচালকদের সকল বিধি-বিধান মেনে নৌযান পরিচালনার আহ্বান জানান।

মহাপরিচালক আরও উল্লেখ করেন যে, যাত্রী ও নৌপথ ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিদর্শন ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

অভিযানকালে নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});