সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিশ্বাসভঙ্গ-জালিয়াতির অভিযোগে কারাগারে সময় টিভির সাবেক এমডি

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বাসভঙ্গ-জালিয়াতির অভিযোগে কারাগারে সময় টিভির সাবেক এমডি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ৬৪)

বিশ্বাসভঙ্গ-জালিয়াতির অভিযোগে কারাগারে সময় টিভির সাবেক এমডি

X

বিশ্বাসভঙ্গ-জালিয়াতির অভিযোগে কারাগারে সময় টিভির সাবেক এমডি

বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৮ জুন) এ আদেশ দেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় এ আদেশ দেয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

সমনে অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন