সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে: তথ্যমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ঠেকাতে সরকারের নানামুখী তৎপরতার কথা সংসদে তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়ীয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের একটি লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনের এই পর্যায়ে প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপন করা হয়।

তথ্যমন্ত্রী জানান, দেশের অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো যেকোনো ধরনের গুজব প্রতিরোধে তথ্য অধিদফতরের সদর দফতরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই কমিটির কার্যক্রমের বিস্তারিত বিবরণ দিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো গুজব ছড়ালে এই কমিটির মাধ্যমে দ্রুত সরকারের পক্ষ থেকে সঠিক সত্যতা নিশ্চিত করা হয়। এরপর প্রকৃত সত্য তুলে ধরে ‘তথ্যবিবরণী’ এবং ‘প্রতিবাদলিপি’ তৈরি করে তা সরকারি ও বেসরকারি সব গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, সদর দফতরের পাশাপাশি তথ্য অধিদফতরের আওতাধীন বিভাগীয় পর্যায়ে অবস্থিত আঞ্চলিক তথ্য অফিসসমূহ নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার ওপর নিবিড় নজরদারি রাখছে।

অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে অধিদফতরের ফিচার শাখা থেকে নিয়মিত সচেতনতামূলক বিশেষ নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালসমূহে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন