সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফ্রান্স দলে ‘অপরিহার্য’ দেম্বেলে

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্স দলে ‘অপরিহার্য’ দেম্বেলে

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ০)

অনুশীলনে কিলিয়ান এমবাপ্পে (বাঁয়ে) ও উসমান দেম্বেলে।

X

অনুশীলনে কিলিয়ান এমবাপ্পে (বাঁয়ে) ও উসমান দেম্বেলে।

বিশ্বকাপে দশটির বেশি ম্যাচ খেলেও এখন পর্যন্ত জালের দেখা পাননি উসমান দেম্বেলে। এতে অবশ্য এই ফরোয়ার্ডের ওপর আস্থা একটুও কমছে না কিলিয়ান এমবাপের। ফরাসি অধিনায়কের মতে, তাদের জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ দেম্বেলে।

সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স। ওই ম্যাচে দুটি গোল করেছেন এমবাপে, আরেকটি ব্র্যাডলি বার্কোলা। সেদিন কোনো অ্যাসিস্টও করতে পারেননি ব্যালন দ’র জয়ী দেম্বেলে। এখন পর্যন্ত বিশ্ব মঞ্চে ১২ ম্যাচ খেলে তার অ্যাসিস্ট মোটে দুটি।

‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। তার আগে এমবাপের সংবাদ সম্মেলনে ওঠে প্রথম ম্যাচে দেম্বেলের নিষ্প্রভ পারফরম্যান্সের প্রসঙ্গ। ওই সময় সতীর্থের উচ্ছ্বসিত প্রশংসা করেন রেয়াল মাদ্রিদ তারকা,‘ আমি ম্যাচটি দুইবার দেখেছি, একবার একা এবং আরেকবার স্টাফদের সঙ্গে। প্রথমার্ধে দলের চার ফরোয়ার্ডের মধ্যে সে-ই সবচেয়ে ভালো খেলেছিল। সে আক্রমণের ধারাকে সাবলীল করে তুলতে পারে। দ্বিতীয়ার্ধে আমি ও মাইকেল ওলিসে ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছি ঠিকই, কিন্তু উসমানও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’

সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে ধারহীন ছিল পুরো ফ্রান্স দলই। ম্যাচের চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ওই ম্যাচে গোল না করলেও, একটি অ্যাসিস্ট ও ম্যাচজুড়ে দারুণ খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ওলিসে।

এমবাপ্পের মতে, তাদের গোল করার পথে বড় অবদান ছিল দেম্বেলেরও। পিএসজি তারকার ‘অফ দা বল’ মুভেমেন্টের প্রশংসা করেন তিনি। এমবাপে মনে করেন, এই মুভমেন্টের কারণেই দ্বিতীয়ার্ধের তিনি এবং ওলিসে আক্রমণের জন্য ফাঁকা জায়গা পেয়েছিলেন, যার সুবাদে ফ্রান্স তিনটি গোল করতে পেরেছিল।

“এগুলো পরিসংখ্যানে ধরা পড়ে না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই জায়গাটা তৈরি না করলে আমরা গোল করতে পারতাম না। উসমান খুবই শান্ত প্রকৃতির। সে ব্যালন দ’র জয়ী। সবাই তার পাশে আছে এবং তাকে বিশ্বাস করে। সে দলের অপরিহার্য একজন। সে অনেক বছর ধরে খেলছে এবং ফ্রান্স দল কীভাবে খেলে সে ভালো করেই জানে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন