সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

রংপুরে হোটেল ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, তদন্তে পিবিআই-সিআইডি

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রংপুর: রংপুর নগরীর নর্থ ভিউ হোটেল ভবন থেকে পড়ে মুরসাদ (২২) নামে এক অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে দেখছে। ঘটনার কারণ অনুসন্ধানে পিবিআই ও সিআইডি তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুরসাদ সোমবার বিকেলে নর্থ ভিউ হোটেল ভবনে যান। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে তিনি ভবন থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করা হলেও প্রাণ রক্ষা করা যায়নি। নিহতের পূর্ণ ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, তিনি কেন হোটেলে গিয়েছিলেন এবং ঘটনার পেছনে কী কারণ ছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

এদিকে ঘটনার এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না-করার শর্তে বলেন, ‘ঘটনাস্থল থেকে মাত্র ১০০ গজ দূরে ছিলাম। হঠাৎ করে একটি জিনিস পড়ার শব্দ শুনতে পাই। প্রথমে বুঝতে পারছিলাম না যে এটি কোনো বস্তা নাকি মানুষ। পরে লোকজনকে চিৎকার করতে শুনে বুঝতে পারি যে ছাদ থেকে কেউ লাফ দিয়েছে।’

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধারকাজ শুরু করে।

রংপুর নগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘এটি একটি অস্বাভাবিক মৃত্যু। আমরা ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে কিছু নমুনা ও তথ্য সংগ্রহ করেছি। পিবিআই ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা পৃথকভাবে তদন্ত শুরু করেছে। আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার রহস্য ভেদ করতে করতে সক্ষম হব।’

তিনি আরও জানান, হোটেলের সিসিটিভি ফুটেজ ও নিহতের মোবাইলফোনের ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও কাকতালীয় কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। হোটেলের সামনে উৎসুক জনতার ভিড় জমে। প্রশাসন জানিয়েছে, এ ধরনের ঘটনা প্রতিরোধে হোটেল ও উঁচু ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন